প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরায়’ অনুষ্ঠিত হলো মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি প্রোগ্রাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও জাপানিজ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত ‘শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল’-এর আয়োজনে ও রূপায়ণ সিটি উত্তরার ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট সার্ভিসের জন্য দায়িত্বপ্রাপ্ত এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেডের (প্রস্তাবিত) সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ ম্যাজিস্টিক প্রিমিয়াম কন্ডোর (ফেজ-৪) কমিউনিটি লাউঞ্জে (ব্লক এ) আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ‘শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল’-এর মেডিসিন, গাইনি ও স্ত্রীরোগ, শিশুরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত গ্রাহক ও বাসিন্দাদের ফ্রি চিকিৎসাসেবা দেন। এই মেডিকেল ক্যাম্পের আওতায় জেনারেল কনসালটেশন, ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই পরীক্ষা-সংক্রান্ত সেবা দেওয়া হয়।
‘ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি’ দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি ব্র্যান্ড, বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা, যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি-রূপায়ণ সিটি উত্তরা। দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি তার গ্রাহকদের সব সময়ই উন্নততর সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো এই মেডিকেল ক্যাম্প ও পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ভবিষ্যতেও রূপায়ণ সিটি বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টমূলক কর্মকাণ্ড গ্রহণ করবে।