জাপানের বনিন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে। খবর রয়টার্স
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল ৫০৩.২ কিমি (৩১২.৭ মাইল) গভীরে। মার্কিন ন্যাশনাল সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা পাওয়া যায়নি।