বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। গত শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পরে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সব শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্রোভিসি অধ্যাপক ডা. আতিকুর রহমান। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর আদি পৈতৃক বাড়ি ও তার স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন তিনি।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ, সাবেক প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, বিএসএমএমইউ স্বাচিপের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. হাসান শাহরিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. আশীষ কুমার সরকার, এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি