জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুমিতভাবেই প্রথম তিন ম্যাচের দলে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
প্রথমবারের মত টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ফিরেছেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন