রহস্যজনক স্ট্যাটাসের পর অভিনেত্রীর মৃত্যু

ভারতের বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ। শনিবার (২৭ এপ্রিল) ফ্ল্যাট থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা। যদিও অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

এদিকে অমৃতা পাণ্ডের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যা নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। সেই পোস্টে লেখা ছিল, ‘তার জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে তার সফর সহজ করে দিয়ে গেলাম।’

অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা জানিয়েছেন, অনেকদিন ধরেই অমৃতা অবসাদে ভুগছিলেন। তার বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। চিকিৎসাও চলছিল। এসবের মাঝেই আত্মহত্যার খবর মিলল।