বকুলপুর সিজন ২

বিনোদনের বিপুল সম্ভার নিয়ে এবার আরও টান টান গল্পে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ২’ ধারাবাহিকটি। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। কায়সার আহমেদের পরিচালনায় তারকাসমৃদ্ধ এই ধারাবাহিকে অভিনয় করেছেন সুজাতা, আজিজুল হাকিম, আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, নাবিলা ইসলাম, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, হোমায়ার হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি প্রমুখ।

প্রতিদিনের মতো আজ সোমবার নাটকটি প্রচারিত হবে। টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভির ইউটিউব ও ফেসবুকে।