মানিকগঞ্জ পৌর মেয়রকে গ্রেপ্তারে পরোয়ানা

দুর্নীতি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির না হওয়ায়  মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ আদেশ দেন।

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ জানান, পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা বিচারাধীন। গতকাল ধার্য দিনে হাজির না হওয়ায় বিচারক  তার  জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।