৭ গোল করলেন আর্সেনালের ওবি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আছে আর্সেনাল। ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলও দারুণ খেলছে। সেই দলেরই ফুটবলার চিডো মার্টিন ওবি ম্যাচে একাই করলেন ৭ গোল।

ওবির গোল বন্যার দিনে আর্সেনাল অনূর্ধ্ব-১৮ দলও পেয়েছে বড় জয়। তারা ৯-০ গোলে হারিয়েছে নরউইচ সিটি অনূর্ধ্ব-১৮ দলকে।

১৬ বছরের তরুণ ফরোয়ার্ড ওবি প্রথমার্ধেই করেছেন পাঁচটি গোল। শেষ ৭ ম্যাচে ওবি গোল করেছেন মোট ২৪টি। তার বাবা নাইজেরিয়ান আর মা ডেনমার্কের।

ওবি ডেনমার্ক ও ইংল্যান্ড দুই দেশের হয়েই যুব দলে খেলেছেন।

এর আগে আর্সেনাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে লিভারপুল অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ম্যাচে একাই ১০ গোল করেছিলেন ওবি। সেই ম্যাচটি আর্সেনাল জিতেছিল ১৪-৩ গোলে।