শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দিক নির্দেশনায় কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে – Accelerating and strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের “Partners in Progress: Promoting Sustainable Industry-Academia Linkage” শীর্ষক এক সেমিনার আয়োজন করেছে। এই ইভেন্টটি প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকার গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা ও শিল্প খাতের ৩৫০—এরও বেশি বিশিষ্টজন অংশগ্রহণ করেছিলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। তিনি শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব এবং জাতীয় কর্মসংস্থানের দক্ষতা উন্নয়নে এর ভূমিকা জোর দিয়ে তুলে ধরেন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ, এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান (সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়; মোঃ রুহুল আমিন, সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; এবং মো. আজিজ তাহের খান, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; এবং জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক, ASSET প্রকল্প।
সেমিনারটির সভাপতিত্ব করেছেন ড. ফরিদ উদ্দিন আহমদ, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। এ বি এম খোরশেদ আলম, সাবেক প্রধান নির্বাহী, এনএসডিসি এবং বিশ্বব্যাংকের টিভেট বিশেষজ্ঞ-এর মূল প্রবন্ধে বিশ্বজুড়ে সফল শিল্প-শিক্ষা অংশীদারিত্বের মডেল তুলে ধরা হয়েছে এবং স্থানীয় পরিস্থিতিতে এর প্রয়োগের জন্য কার্যকরী কৌশল প্রস্তাব করা হয়েছে।