ফেনীতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এমপি নাসিম

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দীন আহমেদ চৌধুরী (নাসিম) এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া এ তিন উপজেলা নিয়ে গঠিত তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। সেই সঙ্গে উদ্বোধনী ফলকের উপরেই থাকবে তাদের নাম।

গত রবিবার পরশুরাম উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই উদ্যোগের কথা জানান তিনি।

ওই সভায় একটি নমুনা দিয়ে তিনি বলেন, আমার এলাকায় মুক্তিযোদ্ধাদের দিয়ে বিভিন্ন  প্রকল্প উদ্বোধন করানো হবে। উদ্বোধনী ফলকে এমপি হিসেবে আমার নাম নয় থাকবে মুক্তিযোদ্ধাদের নাম। উপস্থিতির জায়গায় ফলকে তার নাম রাখার নির্দেশনা দিয়েছেন নাসিম। তার এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ফেনী জেলা মুক্তিযোদ্ধারা বেশ আনন্দিত ও গর্বিত।

আলাউদ্দিন নাসিম দেশ রূপান্তরকে বলেন, প্রকল্পের ফলকে মুক্তিযোদ্ধাদের নাম দেওয়ার অনুরোধ করেছি। পরশুরাম উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানান নাসিম।