ভিড়ের চিমটি, রাস্তায় যুবককে পেটালেন লারা দত্ত!

অনেক বছর কেটে গেলেও একটি পুরনো ঘটনা এখনও ভুলতে পারেননি বলিউড অভিনেত্রী লারা দত্ত। এমনকী, সেসময় সঙ্গে অক্ষয় কুমারও ছিলেন, তিনি নিজেও এই কাণ্ড দেখে হতবাক! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানালেন লারা দত্ত।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘দিল্লির চাঁদনি চকে ‘আন্দাজ’ সিনেমার প্রচারে গিয়েছিলাম। তখন আমি বলিউডে খুবই নতুন। আমি একটা শাড়ি পরেছিলাম। ভিড়ের মধ্যে হঠাৎই এক যুবক আমার কোমরে চিমটি দেয়। আমি একেবারেই ভয় পাইনি। উল্টা বডিগার্ডকে সরিয়ে যুবককে একটানে রাস্তায় ফেলে মারধর শুরু করি।’

লারা আরও বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে অক্ষয় এগিয়ে আসেন। আমাকে থামিয়ে অক্ষয় বলেছিলেন, এসব তোমাকে আর মানায় না। তুমি এখন একজন স্টার। অনেক কষ্টে নিজের মাথা ঠান্ডা করেছিলাম।’

বলিউডে এখন বেছে বেছেই ছবি করেন লারা। আগামীতে তাকে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ সিনেমাতে। অন্যদিকে, নীতিশ তিওয়ারির রামায়ণ ছবিতেও থাকার কথা রয়েছে তার।