সিলেটে ভারতের বিপক্ষে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ বাংলাদেশের নারীদের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানের হার দেখতে হয়েছিল। আজ দ্বিতীয় ম্যাচে টস জিতেছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
দুটি দলেই এসেছে একটি করে পরিবর্তন। ভারতের ইয়াস্তিকা ভাটিয়ার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দয়ালন হেমলতা। আর বাংলাদেশের স্বর্ণা আক্তারের বদলে খেলবেন রিতু মনি।
বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটকিপার), ফাহিমা খাতুন, রাবেয়া খান, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা।
ভারত একাদশ
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দয়ালন হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), পুজা বস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব।