আড়াইহাজারে ইউপি নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আগামী ২১ মে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নারায়ণগঞ্জে  আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন থেকে  চেয়ারম্যান পদে ৬ এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।  

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের  রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি এই তথ্য নিশ্চিত করেন। 

রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী প্রত্যাহার করেছেন। 

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবার্চিত হয়েছেন। এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শুধু মাত্র  ১জন মনোনয়ন জমা দেন। বর্তমানে শুধু মাত্র চেয়ারম্যান পদে শাহজালাল মিয়া, সাইফুল ইসলাম স্বপন ও কাজী সুজন ইকবাল নামের ৩ জন নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।