মির্জা আব্বাস

সরকারের পায়ের তলায় মাটি নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই। এই তাপপ্রবাহের মধ্যে সরকারের উচিত ছিল সাবসিডি দিয়ে শ্রমিকদের ঘরে বসিয়ে রাখা। কিন্তু সরকার তা পারবে না। কারণ সরকার লুটপাট করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে

আজ বুধবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিএনপির নেতাকর্মীদের জেলে পুরে, সাজা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়েছে সরকার। মে দিবসের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার।

মির্জা আব্বাস বলেন, মানুষের মুক্তি, শ্রমিকের মুক্তি অবৈধ সরকারের অপসারণের ওপর নিহিত রয়েছে। অনেকেই বলতে পারেন, বিএনপি পারেনি। বিএনপি পারবে না। কিন্তু বিএনপির চেষ্টার কমতি করেনি। সরকার অন্যায়ভাবে, নিষ্ঠুরভাবে আন্দোলন দমন করেছে।