দুই সিজনের তুমুল সাড়ার পর এবার ভক্তরা মুখিয়ে রয়েছে কবে আসবে ‘পঞ্চায়েত সিজন ৩’! সকল জল্পনার অবসান ঘটিয়ে এল মুক্তির ঘোষণা। চলতি মাসেই মুক্তি পাবে এটি বলে জানিয়েছে অ্যামাজন প্রাইম।
আবারও সকলের সামনে উঠে আসতে চলেছে ফুলেরা গ্রাম। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা এবং আরও অনেক তারকাকেই দেখা যাবে এতে।
পঞ্চায়েত ৩-এর নির্মাতারা আজ ২ মে ঘোষণা করেছেন যে এই ওয়েব সিরিজটি ২৮ মে, ২০২৪-এ ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। এই তথ্য শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনারা সবাই সব লাউ সরিয়ে দিয়েছেন। আমরা আপনাদের পুরস্কার আনলক করছি।’ ২৮ মে থেকে প্রাইমে পঞ্চায়েত সিজন ৩।’
‘পঞ্চায়েত ৩’-এর ফার্স্ট লুক ৯ ডিসেম্বর, ২০২৩-এ উন্মোচন করা হয়েছিল৷ এতে জিতেন্দ্র কুমার ওরফে অভিষেক ত্রিপাঠীকে আইকনিক বাইকে দেখা গিয়েছিল৷ দ্বিতীয় ছবিতে অশোক পাঠক (বিনোদ) সিরিজে তার সঙ্গী, দুর্গেশ কুমার এবং বুল্লু কুমারের সঙ্গে দেখা যাচ্ছে।
একই বিষয় শেয়ার করে, প্রাইম ভিডিও ইনস্টাগ্রামে, উল্লেখ করেছে, ‘আমরা জানি এই অপেক্ষা অসহনীয়। তাই আমরা সেট থেকে আপনাদের জন্য কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি।’
প্রাইম ভিডিওতে ‘পঞ্চায়েত সিজন ২’-এর মুক্তির পরেই সেরা ওয়েব সিরিজ পুরস্কার জিতে গোয়ায় ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস তৈরি করে৷