স্বস্তির বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কুমিল্লায় ৪ জনের মৃত্যু 

তীব্র তাপপ্রবাহে দেশ যখন পুড়ছে। হাঁসপাস হয়ে উঠেছে জনজীবন। তখনি একটু স্বস্তির বৃষ্টি আশায় পড়েছে নামাজ। দিয়েছে ব্যাঙের বিয়ে। আর সেই স্বস্তির বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লায় চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে জেলার বুড়িচং, দেবীদ্বার, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা ও স্থানীয় সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলার পাঁচোড়া নোয়াপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আলম হোসেন (২০), দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫৮), জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০) এবং চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭) মারা যান।