বাংলাদেশের সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, এলএনজি অবকাঠামো ও জ্বালানি ট্রেডিং কোম্পানি সামিট করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ফয়সাল খান। গতকাল বৃহস্পতিবার সামিট গ্রুপ এই ঘোষণা দিয়েছে।
সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফয়সাল খানের চাচা মুহাম্মদ আজিজ খান বলেন, ‘ফয়সাল খান সামিট করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছে। এই পদের চ্যালেঞ্জ সম্পর্কে সে অবহিত।’
ফয়সাল খান সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেডের চেয়ারম্যান ফরিদ খানের বড় ছেলে। তিনি ২০১৭ সাল থেকে সামিট করপোরেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন। ফয়সাল খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন (ইউসিএল) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং লন্ডন বিজনেস স্কুল (এলবিএস) থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
তিনি ২০০৭ সালে সামিট গ্রুপে যোগদান করেন। গত এক দশকে ফয়সাল খান সামিটের ২০০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, এলএনজি ও এফএসআরইউ প্রকল্পের উন্নয়নে কাজ করেছেন। তিনি সিঙ্গাপুরের সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের (এসপিআই) পরিচালক এবং সামিট গ্রুপের অধীনে থাকা সব কোম্পানির পরিচালকের দায়িত্বে আছেন। বিজ্ঞপ্তি