আবার খেলা শুরুর পর ফিরলেন শান্ত

দুই দফা বৃষ্টির পর ফের শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচ। জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসে দুবার বৃষ্টি হানা দেয়। তবে কাটা হয়নি কোনও ওভার।

টার্গেটও ১২৫ রানই আছে। টস হেরে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয়।

তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুতে লিটনকে (১) হারালেও সেই ধাক্কা কাটিয়ে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ৫২ রানের জুটিতে।

শান্ত ২১ রান করে ফিরলে জুটি ভাঙে। ১০ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে।