নেপালের সরকারি কর্মকর্তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি এবং গভর্নেন্সে (এসআইপিজি) পাঁচ দিনব্যাপী একটি কেস স্টাডিভিত্তিক শিক্ষা (সিবিএল) প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এ উদ্যোগটি নেপালের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন করা হয়েছে, যা দ্বিতীয়বারের মতো এসআইপিজি এবং নেপাল সরকারের মধ্যে সহযোগিতার নিদর্শন বহন করে। এর আগে এসআইপিজি নেপালের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করেছিল। নেপালের ১১ জন সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়া এই প্রশিক্ষণটি এসআইপিজির অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের অংশগ্রহণে পরিচালিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভা-ারীর উপস্থিতি ছিল একটি বিশেষ আকর্ষণ। অধ্যাপক শেখ তৌফিক এম হক, ডিন (আইসি), স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স; ড. রিজওয়ান খায়ের, চেয়ার (আইসি), ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স অ্যন্ডি সোশিওলজি, কোর্স পরিচালক, এবং ড. আব্দুর রব খান, কোষাধ্যক্ষ, নর্থ সাউথ ইউনিভার্সিটি উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষা খাতে বাংলাদেশ নেপালের ছাত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, এবং তিনি আগামী বছরগুলোতে এ সংখ্যা বৃদ্ধি দেখতে চান।
সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেছেন। নেপাল দলের দলনেতা নবিন চাপাগাইন বলেন, নেপালি দল এনএসইউর আতিথেয়তা এবং প্রশিক্ষণে খুবই সন্তুষ্ট। তিনি নেপালে ফিরে তার সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করার প্রত্যাশা করেন। প্রশিক্ষণটিতে আলোচনা, সিদ্ধান্ত নির্ণয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কেস স্টাডি এবং গভর্নেন্সে কেস স্টাডির কার্যকর লেখা ও প্রয়োগের ওপর সেশন অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ধ২র (অংঢ়রৎব ঃড় ওহহড়াধঃব) প্রকল্পে পরিদর্শন অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। বিজ্ঞপ্তি