‘বিএনপির আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীনদের পতনে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয় বরং আন্দোলনে একাত্ম।

আজ শনিবার (৪ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য। তাই বিএনপি এই লক্ষ্যে রাজপথে আছে রাজপথে থাকবে।