বিয়ে করে বউ নিয়ে বাড়িতে গিয়ে ছেলেটি দেখে বউটি তার নয়। ঘোমটায় মুখ ঢেকে রাখা মেয়েটি অন্য কেউ। ছেলেটির মাথায় হাত তার বউ গেল কই? তার সঙ্গে আসা একই রঙের বিয়ের শাড়ি পরা এই মেয়েটিইবা কে?
গল্পটি বলিউডের ‘লাপাতা লেডিস’ সিনেমার। এটির সবচেয়ে বড় সম্পদ এর গল্প। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই বাংলাদেশে টপ টেনের প্রথমে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।
ভারতের বাঙালি পরিচালক ও গল্পকার বিপ্লব গোস্বামীর গল্পে কিরণ রাও তৈরি করেছেন এটি আর প্রযোজনা করেছেন আমির খান। আলোচিত এই সিনেমাটির গল্পকার বা স্ক্রিপ্ট রাইটার বিপ্লব গোস্বামীর সঙ্গে কথা বলেছেন দেশ রূপান্তরের আনিসুর বুলবুল।
লাপাতা সিনেমায় এক হাত ঘোমটা টানার ভাবনা প্রসঙ্গে বিপ্লব গোস্বামী দেশ রূপান্তরকে বলেন, আসলে টু ব্রাইডসের ওই সিনোপসিস লেখার পরপরই রাজস্থানে একটা কাজে গিয়েছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় দূরে অনেক বড় একটা মাঠ দেখলাম। জনমানবহীন একটা মাঠ। তার মাঝখানের একটা ছোট্ট মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে। কমবয়সী মেয়ে। দেখুন, চারদিকে কোনো মানুষজন কেউ ছিল না, কিন্তু তার ঘোমটাটা একদম পেট পর্যন্ত টানা। বিষয়টা আমাকে নাড়া দিয়েছিল।
বিস্তারিত পড়ুন এখানে