গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএর নবনির্বাচিত কমিটির সভাপতি এসএম মান্নান কচি ও বর্তমান বোর্ডের নেতারা। গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
পরে বিজিএমইএ সভাপতি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বিজিএমইএর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, এম ডি নাসির উদ্দিন, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।