সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’ বন্ধ হয়ে গেছে। ফলে যারা ভিন্ন ভাষার চলচ্চিত্র সাবটাইটেলে দেখতেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীড়া নিজদের হতাশার কথা প্রকাশ করছেন। এই সাইটটির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।
এই প্ল্যাটফর্মটি ইংরেজি, বাংলাসহ বিভিন্ন ভাষার সাবটাইটেলের জন্য ভরসার নাম ছিল। সাবসিনের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের বিকল্প পাওয়া মুশকিল। তবে সাবটাইটেলের জন্য তিনটি প্ল্যাটফর্মের সন্ধান দেওয়া যাচ্ছে। এতে অনেকটাই দর্শকদের উপকার হতে পারে।
ওপেনসাবটাইটেল
ইংরেজিসহ বিভিন্ন ভাষায় সাবটাইটেল মিলবে এই প্ল্যাটফর্মে। ২০০৬ সাল থেকে প্ল্যাটফর্মটি চালু রয়েছে।
বাংলা সাবটাইটেল
মূলত বাংলা সাবটাইটেল নিয়ে সাজানো হয়েছে প্ল্যাটফর্মটি। এখানে হলিউড, বলিউড, দক্ষিণি সিনেমার বাংলা সাবটাইটেল পাবেন।
সাবডিএল
সাবটাইটেলের জন্য নতুন এই প্ল্যাটফর্ম থেকে বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষার সাবটাইটেল নামাতে পারবেন। এই সাইটে বাংলার জন্য ফিল্টারে বাংলা ভাষা যোগ করার সুবিধা রয়েছে।