প্রাইম ইসলামী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক হস্তান্তর

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমাগ্রাহক লাকী আকতার এর মেয়াদোত্তর বীমা দাবীর তেতত্রিশ লাখ পঁচাশি হাজার চারশত এগার টাকার চেক তার হাতে হস্তান্তর করেন কোম্পানী উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) কর্মকর্তা এ.কে.এম নজমুল হক চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন নাঈমুল হক চৌধুরী, এএমডি ও ইনচার্জ (চট্টগ্রাম কর্পোরেট জোন-০১), ও জাহাঙ্গীর আলম ইভিপি (পিআরটি) ইনচার্জ চট্টগ্রাম জোন-০২ ও ০৯ প্রমুখ।