ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তাদের শুদ্ধাচার, দক্ষতা ও কর্মস্পৃহা বাড়াতে বিশেষ কর্মশালা হয়েছে। গতকাল রবিবার রাজারবাগের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে এ কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও উদ্দীপকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান। ডিএমপির পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের ট্রেনিং একাডেমি আয়োজিত এ কর্মশালায় ৭০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, উপকমিশনার (পিআরএইচআরডি) মো. জাফর হোসেন এবং পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক ও পুলিশ সুপার তালেবুর রহমান।