রেজাউর রহমান রাজা একাই নিলেন ৮ উইকেট। সঙ্গে হাসান মাহমুদ নিলেন আরও দুটি। তাতেই ৭১ রানে গুটিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৯৯ রানের বিশাল জয়ে সাকিব আল হাসানদের হারিয়ে ডিপিএল শেষ করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ২৭০ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন দলটির অধিনায়ক জাকির হাসান। আর মুশফিকুর রহিম করেন ৭৮ রান।
জাকির আর শাহাদাত দীপুর উইকেট নিয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তবে তার সেই উইকেট শুধু নিজের সাফল্যের পালকে নতুন মুকুটই। দলকে তিনি জেতাতে পারেননি।
২৭১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭১ রানেই গুটিয়ে যায় তারা। রাজা জিতলেন ম্যাচসেরার পুরস্কার।