কলকাতা থেকে ছেড়ে আসা চট্টগ্রামের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজারে অবতরণ করেছে। যেখানে যাত্রী ছিল ৪৫ জন। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছেন
সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। যেটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা রাকেষ চক্রবর্তী।
তিনি জানান, কলকাতা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের অবতরণের কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিমানটি সেখানে অবতরণ করতে পারেনি। ঘণ্টাখানেক চট্টগ্রামের আকাশে অবস্থানের পর ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।
তিনি আরও জানান, সাড়ে ৪টার দিকে বিমানটি নিরাপদে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। ৭টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিমানটি উড্ডয়ন করতে পারেনি। পরিস্থিতি অনুকূলে আসলে আবার উড্ডয়ন করবে।