জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি পারিবারিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় থানা পুলিশ। রবিবার (৫ মে) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার সদর ইউনিয়নের পাঁচ বাড়িয়া উত্তরপাড়া কবরস্থান থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি জানতে পেরে কবরস্থানে জড়ো হোন স্থানীয়রা। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান চৌধুরী শাহীন।
স্বজন ও স্থানীয়রা জানান, 'গতরাতে ওই কবরস্থান থেকে সাতটি মরদেহ চুরি করা হয়েছে। বিষয়টি জানতে পারে আজ বিকেলে ওই সাতটি কবরে মরদেহগুলোর চুল ও দেহের অংশ বিশেষ পরে থাকতে দেখা যায়। কিন্তু কঙ্কাল নেই। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হোক। তাদের কঠোর শাস্তি চাই আমরা।’
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগোযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।