টাইলস জগতের নতুন ব্র্যান্ড পিকাসোর অভিষেক

রাজধানীর হোটেল রেডিসন ব্লু তে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এর নব সংযোজন টাইলস জগতের নতুন ব্র্যান্ড পিকাসোর অভিষেক অনুষ্ঠান হয়েছে। পরিবেশ বান্ধব সর্বাধুনিক প্রযুক্তির নান্দনিক সৃজনশীলতায় পূর্ণ পিকাসো টাইল্স।

Dealer Meet Event & Discover Picasso শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফু—ওয়াং সিরামিক ইন্ডাস্টি্র লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার রফিকুজ্জামান ভূঁইয়া। পিকাসো উদ্বোধনকালে রফিকুজ্জামান ভুইয়া পরিবেশবান্ধব 'পিকাসো' ব্র্যান্ডটির নান্দনিক ডিজাইন ও এর গুনগত মানের উপর আলোকপাত করেন।

ডিলারদের তিনি উদ্দেশ্যে বলেন, 'উন্মুক্ত যোগাযোগ এবং পারস্পারিক সহযোগিতা সাফল্য অর্জনের চাবিকাঠি'। এক্ষেত্রে তিনি তাদের সুচিন্তিত পরামর্শ চেয়েছেন। আরো বক্তব্য রাখেন কোম্পানির চীফ মার্কেটিং অফিসার সৈয়দ আলী আব্দুল্লাহ জামী।

এছাড়াও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চীফ ফিন্যানসিয়াল অফিসার আহমেদ মোনাব্বি, ডিরেক্টর সাদাদ রহমান এবং জেনারেল ম্যানেজার হামিদুর রহমান পাঠান। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং টপ পারফরমার ক্যাটাগরিতে ডিলারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন এবং আঁখি আলমগীর গান পরিবেশন করেন। র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।