দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে শর্তে বলা হয়েছে, তাকে একমাসের মধ্যে ফিরতে হবে। গতকাল সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়।
বিদেশে যেতে মার্চের শেষ সপ্তাহে অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করেন বিএনপির এই নেতা। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে। আদালতে আমানের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘তাকে (আমান) বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। নয় জুনের মধ্যে তাকে ফিরতে হবে বলে আদেশে বলা হয়েছে।’
২০০৭ সালে দুদকের এ মামলায় ওই বছরের ২১ জুন আমানকে দুটি পৃথক ধারায় ১০ ও তিন বছর করে মোট ১৩ বছর কারাদ- দেয় বিশেষ আদালত।