বাউবি’র বিএ/বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০২১ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল মঙ্গলবার (৭ মে) প্রকাশিত হয়েছে। 

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহউদ্দিন মঙ্গলবার এ তথ্য জানান।

এতে পাসের হার শতকরা ৭০ দশমিক ৪৭। উক্ত পরীক্ষায় ৬টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৭৬ জন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৬৭৬ জন। চুড়ান্ত পরীক্ষায় ৪৬ হাজার ৫০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষার্থীদের মধ্যে ছয়জন ‘অ-’, ৩০০ জন ‘ই+’, ৩,৫৭২ জন ‌‘ই’, ১১,০০৭ জন ‘ই-’, ১১,৭৭০ জন ‘ঈ+’, ৫,৩৮৬ জন ‘ঈ’ এবং ৭৩৪ জন ‘ঈ-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৮,০০৯ জন ছাত্র এবং ১৪,৭৬৬ জন ছাত্রী।

শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd এবং বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।