চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে আজ মঙ্গলবার (৭ মে) সকাল থেকে মা মাছ নমুনা ডিম ছেড়েছে। এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত মৌসুম।
দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় গত এপ্রিল মাসে দুইটি তিথি চলে গেলে ও গত এপ্রিল মাসে মাছ নদীতে ডিম ছাড়েনি। গত কয়দিন থেকে দিনের বেলায় ও রাতে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া গত সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দমকা হাওয়া ও বজ্রসহ প্রবল বর্ষণ হওয়ায় হালদা নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে শুরু হয়েছে আমাবস্যা জোঁ/তিথি। এই জোঁ গতকাল ৬ মে থেকে ১০ মে পর্যন্ত চলবে। এখন মা মাছের ডিম ছাড়ার ভরা মৌসুম।
আজ মঙ্গলবার নদীর গড়দুয়ারা নয়াহাট, পাতাইজ্জ্যার টেক, সোনাইমুখ, মাছুয়াঘোনা, আজিমারঘাট, নাপিতেরঘাট, কুমারখালি, মইশকরম, চইল্যাখালী, রামদাস মুন্সিরহাট, মদুনাঘাট, ছায়ারচড়সহ নদীর বিভিন্ন স্থানে নমুনা ডিম পাওয়া গেছে। এই তথ্যটি জানিয়েছেন একাধিক ডিম সংগ্রহকারীরো।
প্রতি নৌকায় এক-দুই বালতি ডিম পেয়েছে বলেও জানান ডিম সংগ্রহকারীরা।