নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার সদস্য মোতায়েন

আজ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন আনসার সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবার দেশের ৫৯টি জেলার ১৪১টি উপজেলার ১০ হাজার ৬০৫টি ভোটকেন্দ্রে প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে। আর প্রতিটি  নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য গত সোমবার থেকে ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন। বিজ্ঞপ্তি