দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩ টি

রাজবাড়ী পাংশা উপজেলার বাবুপুর ইউনিয়নের  জলিল পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি খুবই কম। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার দুই ঘণ্টা পেরুলেও ওই কেন্দ্রের  ৪ নাম্বার বুথে ভোট পড়েছে মাত্র ৩ টি। 

অথচ এই বুথে মোট ভোটারের সংখ্যা ৩০৩ জন। ৫ নাম্বার বুথে ভোটারের সংখ্যা ৩৬০ জন। এই বুথে ভোট পড়েছে ৮ টি।

কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৪৩০ টি। পুরুষ ভোটার  ১ হাজার ৪৭৩ জন।  নারী ভোটার  ১ হাজার ৯৫৮ জন। মোট বুথ রয়েছে ৯ টি, নারী বুথ ৫ ও পুরুষ বুথ ৪ টি। 

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাবিবুর রহমান বলেন, সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। খুবই শান্তিপূর্ণ পরিবেশ ভোট হচ্ছে। কেন্দ্রে নারী ভোটারের তুলনায়  পুরুষ ভোটারের উপস্থিতি বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়বে।