কার সঙ্গে ফিরছেন হুমা কুরেশি?

আইনি জটিলতায় পড়েছে সুভাষ কাপুরের কোর্টরুম ড্রামা সিনেমা জলি এলএলবি ৩। তবে এরমধ্যেই জানা গেল এই সিনেমাতে অক্ষয় কুমার-আরশাদ ওয়ারসির সঙ্গে যোগ দিয়েছেন হুমা কুরেশি। সিনেমার দ্বিতীয় ভাগের মতো হুমাকে ফের পুষ্পা পাণ্ডের ভূমিকায় দেখা যাবে।

সোমবার ইনস্টাগ্রামে সিনেমার লুকের ছবি শেয়ার করেছেন হুমা। তিনটি ছবি শেয়ার করেছেন নিজের। ফুলের মোটিফ সহ একটি সাদা কুর্তি পরেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ফিরে এসেছে পুষ্পা পাণ্ডে’। সঙ্গে জানিয়েছেন, এই ছবিগুলি তুলেছে অক্ষয় কুমার। ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন হুমা।

Huma-Qureshi-looks-fiery-in-bold-red-a-cutout-gown-as-she-attends-Monica-O-my-Darling-success-party-4

জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্টে অভিনয় করেন আরশাদ ওয়ারসি। যা ছিল সুপার ডুপার হিট। এরপর দ্বিতীয় কিস্তিতে মুখ্য চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। সেই ছবিও খারাপ ফল করেনি। তবে তিন নম্বর পার্টে মুখোমুখি দুই জলি।

কিছুদিন আগে শুটিং শুরুর খবর দিয়েছিলেন অক্ষয় কুমার। ২রা মে থেকে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন অক্ষয় কুমার। আজমেরে জোর কদমে শুটিং চালিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি।

humaaa

জলি এলএলবি বলিউডের অন্যতম হিট ফ্রাঞ্চাইসি। ছবির প্রথম কিস্তিতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল আরশাদকে, পরে সেই জায়গা নেন অক্ষয়। তৃতীয়ভাগে একইসঙ্গে দুজনকে দেখা যাবে, যা সত্যি আগে কখনও ঘটেনি।

ছবির ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘এটি একটি খুব অনন্য ধারণা, যেখানে ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্রের নায়ক, সম্পূর্ণ নতুন একটি চলচ্চিত্রের জন্য দ্বিতীয় কিস্তির নায়কের সাথে হাত মেলাচ্ছেন। উভয় অভিনেতা পরস্পরকে সহযোগিতা করতে খুব উচ্ছ্বসিত’।

এদিকে, বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলার অভিযোগ অক্ষয় কুমার অভিনীত ছবির বিরুদ্ধে। আজমের-এর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান ছবির পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ছবির শ্যুটিং আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।