সারা দেশে সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটির মতো স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান চলাচল বন্ধে হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিস দেন। যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাটের পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শকের উদ্দেশে এ নোটিস পাঠানো হয়েছে। নোটিসে উল্লিখিত আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যত্যয় হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নোটিসদাতা আইনজীবী।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৪ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই বছর শুনানি নিয়ে আদালত উল্লিখিত জেলাগুলোর সড়ক ও মহাসড়কে এসব যান চলাচল বন্ধে রায় ও নির্দেশনা দেয়।