টেকসই খামার ও পরিবেশের জন্য ইতিবাচক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক গবাদিপশু পালন এবং মানসম্পন্ন নিরাপদ দুধ-মাংস উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দ্যা একমি ল্যাবরেটরীজ ও বেসরকারি সংস্থা সজাগ এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্যা একমি ল্যাবরেটরীজ ও সজাগ’র অংশীদারিত্বে ঢাকার অদূরে ধামরাইতে সজাগ ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালা গবাদিপশুর সেবা প্রদানকারীগণ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজাগ’র প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই অঞ্চলের ভেটেরিনারি সার্জন ডা: মো: দেলোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন একমি ল্যারেটরীজের এজিএম (ভেটেরিনারি) রাশিদুর রহমান রঞ্জু, ম্যানেজার মুকুট দাশ শর্মা, ডেপুটি সেলস ম্যানেজার সৈয়দ নওয়াজেশ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার ডা: মো: মেহেদুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি গবাদি পশুর স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর জন্য সহায়ক বিষয় নিয়ে আলোচনা হয়। যার মাধ্যমে সরাসরি উপকারভোগী হবেন গবাদিপশুর খামারি, ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ।