গতকাল বুধবার (৮ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘Sfuron ৫.০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ডিপার্টমেন্ট অব মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের তত্ত্বাবধানে বিইউপি ফটোগ্রাফি সোসাইটি ওই প্রতিযোগিতার আয়োজন করে। উদীয়মান ফটোগ্রাফারদের আলোকচিত্রের প্রদর্শনী এবং তাদের সৃজনশীলতাকে আরো উৎসাহিত করতে উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকতা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।