বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। আর কয়েকমাস পরই তাদের ঘরে আসছে সন্তান। হঠাৎ তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। গুঞ্জনের শুরু মূলত রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সব ছবি মুছে দেওয়া নিয়ে।
দীপিকা-রণবীরের বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে মঙ্গলবার (৭ মে) থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসলে উধাও হয়েছে তাদের বিয়ের ছবিও।
এক সূত্র জানায় ‘তাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এমন দাবির কোনো সত্যতা নেই। এটা ভিত্তিহীন। তারা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল থেকে সময় বের করে নিয়েছে। যাতে তারা একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারে।’
সূত্রটি আরও জানায়, ‘তারা তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।’ তবে জানা যাচ্ছে, দেশের বাইরে নয়, দীপিকা ও রণবীর ভারতে একসঙ্গে নিরিবিলি সময় কাটাচ্ছেন।
মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে গিয়ে এখন ছুটি কাটাচ্ছেন রণবীর-দীপিকা। তাঁদের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে, ছুটির মেজাজে দম্পতি। দীপিকা ট্যান রঙের পোশাক পরেছেন, অন্যদিকে রণবীর অল-হোয়াইট পোশাকে। এই ছবির মাধ্যমেই বিচ্ছেদের গুঞ্জনে একেবারে ছাই ঢেলে দিয়েছেন জুটি।
আর ২০২২-২৩ সালের আগের সব ছবিই এমনিতেই মুছে দিতে চাইছিলেন নায়ক। তবে তাঁদের সাম্প্রতিক সময়ের সব ছবিই আছে রণবীরের ইনস্টাতে।
দম্পতির কাছের সূত্র জানায়, ‘তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এমন দাবির কোনো সত্যতা নেই। এটা ভিত্তিহীন। তাঁরা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল থেকে সময় বের করে নিয়েছেন। যাতে তাঁরা একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারেন।
শুধু তা-ই নয়, তাঁরা তাঁদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।’ যদিও জানা গেছে, ভারতের কোনো স্থানেই ছুটি কাটাচ্ছেন দম্পতি।