উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.১ শতাংশ

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথমধাপের ১৩৯ উপজেলার ৩৬.১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এরমধ্য সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়; সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক এক শতাংশ। 

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। আবার দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া ছিল এসব কারণেও ভোটার উপস্থিতি কম হয়েছে।