ভুল বানান লিখে পোস্ট, তুমুল কটাক্ষের শিকার নুসরাত

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে প্রয়াত কবি রুদ্র মহম্মদ শহিদুল্লার গান লিখে পোস্ট করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। তাও আবার ভুল বানানে! আর তাতেই তুমুল কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।

নুসরাত জাহান যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে, শাড়ি পরে বাগানে ফুলের গায়ে হাত বুলাচ্ছেন নুসরাত। আর এই ছবির ক্যাপশনে ভুল বানানে লিখলেন 'আমার ভিতর বাহির অন্তরে অন্তরে'।

নুসরতের এই কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই বলছেন, ইদানীং নুসরাত শুধু ভুলই করে যাচ্ছেন। ভুল করা তার অভ্যাস!

কয়েকমাস আগেই ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলে ট্রলের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এমনকী, উতপ্ত সন্দেশখালিতে না যাওয়ায় সমালোচনার মুখেও পড়েছিলেন নুসরাত। নেটিজেনরা কিন্তু ট্রেলের সময় সেই প্রসঙ্গও টেনে আনছেন।