৪৪ কোটিতে জাহ্নবীর বাড়ি কিনলেন রাজকুমার রাও

মুম্বাইয়ে ৪৪ কোটি রুপির বিলাসবহুল বাড়ি কিনলেন রাজকুমার রাও ও তার স্ত্রী পত্রলেখা। এর আগে এই বাড়ির মালিকানা ছিল শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা জাহ্নবীর। মায়ানগরীতে নিজেদের একটা বাড়ির  স্বপ্ন পূরণ হল তাদের।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজকুমার জানালেন, ‘তার এই স্বপ্নের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান। অভিনেতা বললেন, শাহরুখ আমাকে একটা কথা শিখিয়েছিলেন। বলেছিলেন, ‘বেটা, যখনই বাড়ি কেনার পরিকল্পনা করবে, সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি কিনবে। এতে উপরওয়ালা দেখেন আর তুমি নিজেও বেশি পরিশ্রম করতে তৎপর হবে।’ ওর এই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল।’

চলতি মাসের ১০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমারের নতুন ছবি ‘শ্রীকান্ত’। এর পরে ৩১মে রাজকুমার অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে রাজকুমারের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর।