৬ মাস পর বিএনপির সমাবেশ আজ

দীর্ঘ ছয় মাস পর ঢাকার নয়াপল্টনে আজ শুক্রবার (১০ মে) সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি। এ জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। 

গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর আর কোনো সমাবেশ করেনি বিএনপি। তবে দলটির দুটি অঙ্গ সংগঠন পৃথক সমাবেশ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ১৯ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু বরাবর ইস্যু করা এক চিঠিতে এ অনুমতি দেয় ডিএমপি।