পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদারের কয়েকটি অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে দিয়েছে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শাহিন মাহমুদ।
গত বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাট ও দুমকি হলপট্টি স্বপ্ন শপিং সেন্টারের পাশে ওই প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যম্প অপসারণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী চলতি মাসের ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন।