ফিফটিতে আস্থার জবাব তানজিদের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। তিন বার জীবন পেয়ে অভিষেকেই ফিফটি তুলেছিলেন তানজিদ হাসান তামিম। আজ চতুর্থ ম্যাচে এসে পেলেন দ্বিতীয় ফিফটির দেখা।

এই ম্যাচে লিটন দাসকে বিশ্রামে রেখে সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধনের সুযোগ পান তানজিদ। তার ওপর রাখা সেই আস্থার প্রতিদান দিলেন ফিফটির মাধ্যমে। আজ ৩৪ বলে পঞ্চাশ ছোঁন তানজিদ। হাঁকান ৭টি চার ও ১টি ছক্কা। 

৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ৮৬ রান। সৌম্য অপরাজিত আছেন ২০ বলে ২৩ রানে।