১০১ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটির পর মড়ক লেগেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে যেন। আসা-যাওয়ার মিছিলে সবশেষ ৬ উইকেটে বাংলাদেশ হারিয়েছে মাত্র ১১ রানের ব্যবধানে।
সব মিলিয়ে ৮ উইকেট পড়েছে ৩১ রানের মধ্যে। ১২১ রানে তৃতীয় উইকেট হিসেবে ফেরেন তাওহীদ হৃদয়। এর পর ১৫তম ওভারে সাকিব ও শান্তকে ফেরান বেনেট।
১৩০ রানে সাজঘরে ফেরেন জাকের। একই রানে ওই ওভারেই রানআউট হন তাসকিন। এর পর ১৩২ রানের সময় ফিরে যান রিশাদ হোসেনও।