ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড পূর্বাচল প্রাঙ্গণে ক্লাব পরিচালনা পর্ষদ ও লিট সোসাইটি, লাইব্রেরী, প্রিন্ট এন্ড পাবলিকেশন কমিটির উদ্যোগে চার দিনব্যাপী চারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ক্যাডেট কলেজ ক্লাব সদস্য ও সকল প্রাক্তন ক্যাডেট এবং তাদের পরিবার সদস্যদের করা নানান মাধ্যমের নানান আঙ্গিকের পঞ্চাশের বেশি চারুশিল্প স্থান পেয়েছে প্রদর্শনীতে। ক্যাডেট কলেজ ক্লাবের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের একটা পর্ব হিসাবে এবারই প্রথম এমন কোন আয়োজন করা হলো ক্লাবে ।
উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষক, টিভি প্যানেলিস্ট বিচারক, অধ্যাপক আবু মোহাম্মদ রইস । আরো উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজের প্রাক্তন চারুকলা শিক্ষক, অধ্যক্ষ ও বিশিষ্ট চিত্রশিল্পী জনাব এস. এম. ওয়াহিদুজ্জামান।
প্রদর্শনীতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সদস্য কবি লুৎফুল হোসেন এবং দৃশ্যকলার আলাপন শিরোনামে চারুশিল্প ও মননশীল চর্চা প্রসঙ্গে দুই পর্বে আলাপ ও কলাকৌশল নিয়ে কথা ও চিত্রকর্ম সৃষ্টি প্রসঙ্গে হাতে কলমে পরামর্শ প্রদান করেন চিত্রশিল্পী, শিক্ষাবিদ শিশির ভট্টাচার্য ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস এবং সমাপনী বক্তব্য রাখেন ক্লাব কার্যকরী পর্ষদের পক্ষ থেকে পরিচালক প্রশাসন জনাব আশরাফ হোসেন । আগত দর্শনার্থীরা প্রদর্শনী স্থান ঘুরে দেখেন ।
উক্ত প্রদর্শনীতে ক্লাব পরিচালনা পর্ষদের সদস্যরা , লিট সোসাইটি, লাইব্রেরী, প্রিন্ট এন্ড পাবলিকেশন কমিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করেছে ‘রচয়িতা’ প্রকাশনী।