পর্তুগালের পোর্তোতে ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে অ্যান্থনি শওকত নামে এক পাকিস্তানি গবেষক নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
ওই গবেষকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শওকত খানুম মেমোরিয়াল হাসপাতালের একটি গবেষণা প্রকল্পের কাজে তিনি পর্তুগাল গিয়েছিলেন। নিহতের মরদেহ দ্রুত দেশে আনার পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
লাহোরের বাসিন্দা শওকত সুইডেন থেকে মাস্টার্স এবং জার্মানি থেকে পিএইচডি করেছেন।