ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মন্দির কমিটিকে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এক্ষেত্রে সব ধরনের সহায়তা করারও আশ্বাস দেন তিনি।
গতকাল শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সব সাম্প্রদায়িক অপশক্তিকে তারা রুখে দিতে প্রস্তুত। যে দলেরই হোক না কেন তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।