আসবাব খাতের রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিআইপি (রপ্তানি) সম্মাননা পেয়েছেন হাতিলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সেলিম এইচ রহমান। দেশের শিল্প খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য সরকার রপ্তানি ও ট্রেড ক্যাটাগরিতে মোট ১৮৪ জনকে এ সম্মাননা দেয়।
গত বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
গত ৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের এক গেজেটের মাধ্যমে ২০২২ সালের জন্য সিআইপি ব্যক্তিদের তালিকা প্রকাশ করে।
১৯৮৯ সালে সেলিম এইচ রহমানের হাত ধরেই দেশে আসবাব শিল্পে হাতিল এর যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে হাতিলের ৭৭টি এবং দেশের বাইরে ভারতে ১৬টি ও ভুটানে দুইটি আউটলেট রয়েছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ৯০.৬৭ মিলিয়ন ইউএস ডলার মূল্যের আসবাব রপ্তানি হয়েছে। বিজ্ঞপ্তি